সিসি ডেস্ক, ১৭ জুন ।। টনটনে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৬ ওভার পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ২১০ রান।
শুরুর কন্ডিশন কাজে লাগাতে নতুন বলে মাশরাফীর সঙ্গী সাইফুদ্দীন। সাফল্য আসে চতুর্থ ওভারে, ব্রেক থ্রু দেন সাইফুদ্দীন। বিপজ্জনক ক্রিস গেইল ফিরেছেন শূন্যতে। শাই হোপকে সঙ্গে নিয়ে উইন্ডিজের রানের চাকা সচল রাখেন এভিন লুইস। বাংলাদেশের জন্য ক্রমেই বিপদজনক হয়ে উঠা ১১৬ রানের এই জুটিতে আঘাত করেন সাকিব। দুই ছক্কা ও ছয় চার দিয়ে সাজানো ৭০ রানের ইনিংস খেলেন লুইস। ২৫ রান করা নিকোলাস পুরানকেও ফেরান সাকিব।
টাইগার একাদশে একটি পরিবর্তন, মোহাম্মদ মিঠুনের জায়গায় খেলছেন লিটন দাস। অন্যদিকে উইন্ডিজ একাদশে কার্লোস ব্র্যাথওয়েটের পরিবর্তে খেলছেন ড্যারেন ব্রাভো। চার ম্যাচে এক জয় ও এক পরিত্যক্ত ম্যাচের পয়েন্ট নিয়ে টেবিলের আটে বাংলাদেশ। সমান তিন পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে ছয়ে আছে উইন্ডিজ।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান।