• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পার্বতীপুরে ঘুষসহ মৎস্য কর্মকর্তা দুদকের হাতে আটক

পার্বতীপুর, ৯ জুলাই ।। ঘুষ নেয়ার সময় হাতেনাতে আটক হয়েছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম সরকার (৫৫)। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদে তার নিজস্ব কার্যালয় থেকে তাকে আটক করা হয়। দিনাজপুর সমন্বিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান চালিয়ে তাকে আটক করে।

সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান, সহকারী পরিচালক আহসানুল কবির পলাশসহ দুদকের একটি দল এ অভিযান চালায়। অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তার কাছ থেকে ঘুষের নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। পার্বতীপুরের শেখপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে সবুজ ইসলামের কাছ থেকে ঘুষের এই টাকা নিচ্ছিলেন রেজাউল করিম।

জানা যায়, উপজেলার বড় দল ও খুনিয়ার পুকুর সংস্কারে ৪০ লাখ টাকা বাজেট দেয় উপজেলা প্রশাসন। সেই কাজটি করেন ঠিকাদার সবুজ। তিনি ওই মৎস্য কর্মকর্তার কাছে পুকুর খননের বিল তোলার জন্য যান। সবুজ ইসলামের কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন রেজাউল করিম। সবুজ তিন লাখ টাকা দিতে রাজি হন। কিন্তু রেজাউল করিম কিছুতেই বিল ছাড় করছিলেন না। পরে সবুজ যোগাযোগ করেন দুদকে। দুদক ফাঁদ পাতে। দুদকের পরিকল্পনামাফিক আজ দুপুরে সেই ৫ লাখ টাকার কিছু অংশ ২০ হাজার টাকা দিতে মৎস্য কার্যালয়ে আসেন সবুজ। এসময় দুদকের টিম ওই মৎস্য কর্মকর্তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ