• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ব্যাটিং বিপর্যয়ে ভরত

খেলাধুলা ডেস্ক ।। বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে ভারত। দলীয় মাত্র ৬ রানে ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি ও রাহুলের উইকেট হারিয়ে শুরুতেই চাপের মধ্যে পড়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।

রোহিত শর্মাকে আউট করে নিউজিল্যান্ড শিবিরে স্বস্থির পরশ এনে দিলেন ম্যাট হেনরি। ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

বৃষ্টিবিঘ্নিত বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে লক্ষ্যটা নাগালের মধ্যে ভারতের। একরকম সহজ টার্গেট পেয়েছে তারা। ভারতীয় বোলারদের তোপে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান তুলতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড।

কয়েক দিন বিরতি দিয়ে ফের বিশ্বকাপে হানা দিয়েছে বৃষ্টি।এর কবলে পড়ে মঙ্গলবার ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল গড়ায় রিজার্ভ ডেতে। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল ৪৬.১ ওভার খেলা হয়। এসময়ে ৫ উইকেটে ২১১ রান তোলেন কিউইরা।

বুধবার সেখান থেকেই খেলা শুরু হয়। রস টেইলর ৬৭ ও টম লাথাম ৩ রান নিয়ে ব্যাটিং শুরু করেন। তবে শুরুটা শুভ হয়নি তাদের। ব্যক্তিগত ঝুলিতে ৭ রান যোগ করে রবীন্দ্র জাদেজার অসাধারণ থ্রোতে ফেরেন টেইলর।

দলীয় ২২৫ রানেই ভুবনেশ্বর কুমারের বলে সেই জাদেজার তালুবন্দি হয়ে ফেরেন লাথাম। এতে নিউজিল্যান্ডের রানে বাঁধ পড়ে।বাকি সময়ে টেলএন্ডারদের কেউই ঝড় তুলতে পারেননি। অবশ্য সেই সুযোগও ছিল না।  হাতে ছিল মাত্র কয়েক ওভার।

তবে চেষ্টার কমতি ছিল না ব্ল্যাক ক্যাপসদের।কিন্তু জসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারের পেস তো তা কাজে আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ