• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন রওশন এরশাদ

সিসি ডেস্ক, ২২ জুলাই ।। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে তার স্ত্রী রওশন এরশাদ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

এ প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব গণমাধ্যমকর্মীদের বলেন, রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হচ্ছেন এখন পর্যন্ত এমন সিদ্ধান্ত রয়েছে বলে জানি। ম্যাডাম (রওশন এরশাদ) সংসদে বিরোধীদলীয় নেতা আর জিএম কাদের পার্টি পরিচালনা করবেন।

একাদশ জাতীয় সংসদে রওশন এরশাদ বিরোধীদলীয় উপনেতা হিসেবে রয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন বিরোধীদলীয় নেতা। এরশাদের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার পদ শূন্য হয়েছে। একাদশ সংসদে প্রথমে বিরোধীদলীয় উপনেতা ছিলেন জিএম কাদের। হুসেইন মুহম্মদ এরশাদ গত ৭ এপ্রিল চিঠি দিয়ে সেই পদে বসান স্ত্রী রওশন এরশাদকে।রওশন এরশাদ দশম জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ছিলেন। ওই সময় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতীয় পার্টির একাধিক সূত্র জানিয়েছে, শনিবার দুপুরে রওশন এরশাদের বাসায় গিয়ে বৈঠক করেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। ওই বৈঠকে রওশন এরশাদ জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান হিসেবে আশীর্বাদ করেন। পাশাপাশি তিনি নিজে বিরোধীদলীয় নেতা হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন। জিএম কাদেরকে রওশন বলেছেন, ‘তুমি পার্টির চেয়ারম্যান হিসেবে দলকে শক্তিশালী করো। আর আমি সংসদীয় দলের নেতা হিসেবে থাকি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ