• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভেট্টরি স্পিন, পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট

খেলাধুলা ডেস্ক ।। বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পরই কোচিং স্টাফ ঢেলে সাজানোর সিদ্ধান্ত হয়। একই সঙ্গে চাকরি হারান হেড কোচ স্টিভ রোডস, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আর স্পিন কোচ সুনিল জোশি।

তবে ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির পারফরম্যান্সে অসন্তুষ্ট নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে ছেঁটে ফেলা হয়নি। বরং আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করবে বোর্ড।

এদিকে হেড কোচ পদের জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। আপদকালীন কোচ হিসেবে শ্রীলঙ্কায় দলের সঙ্গে খালেদ মাহমুদ সুজন গেলেও দীর্ঘমেয়াদে কোনো বিদেশি কোচই খুঁজছে বোর্ড। এখনও তেমন কারও বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত হয়নি।

তবে বাকি দুই গুরুত্বপূর্ণ পদে কোচ নিয়োগের সিদ্ধান্তটা আজই (শনিবার) সেরে ফেলেছে বিসিবি। নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে বোর্ডের অন্য পরিচালকদের সঙ্গে নিয়ে প্রায় ঘণ্টা সভা হয়েছে বিসিবি কার্যালয়ে। সেখানেই নতুন দুই বোলিং কোচের নাম ঘোষণা করা হয়।

পেস বোলিং কোচ পদে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্লস ল্যাঙ্গেভেল্ট। তিনি ক্যারিবীয় কোচ কোর্টনি ওয়ালশের স্থলাভিষিক্ত হচ্ছেন। ভারতীয় স্পিন বোলিং সুনিল জোশির স্থলাভিষিক্ত হচ্ছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি।

তবে ভেট্টোরিকে পূর্ণ মেয়াদে পাচ্ছে না বাংলাদেশ। চলতি বছর ভারত সফরের আগ থেকে শুরু করে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিন কাজ করবেন ভেট্টোরি। পরে সুযোগ ও পরিস্থিতি বুঝে দুপক্ষের সমঝোতায় চুক্তির মেয়াদ বাড়ানোও হতে পারে।

স্পিন বোলিং কোচকে পূর্ণ মেয়াদে না পেলেও, পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্টের সঙ্গে দুই বছরের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে বোর্ড। জাতীয় দল শ্রীলঙ্কা সিরিজ শেষ করে দেশে ফিরলেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

দুই কোচের নিয়োগের ব্যাপারে নাজমুল হাসান পাপন বলেন, ‘পেস বোলিং কোচ হিসেবে আমরা দক্ষিণ আফ্রিকার চার্লস ল্যাঙ্গেভেল্টকে বেছে নিয়েছি। তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও হয়ে গেছে। আগামী দুই বছর কাজ করবেন তিনি। তবে ভেট্টোরির সঙ্গে এখনও চুক্তি হয়নি। মৌখিকভাবে তিনি রাজি হয়েছেন কাজ করতে। অচিরেই চুক্তি করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ