• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে ন্যাপ’র শুভেচ্ছা

সিসি ডেস্ক, ১১ আগষ্ট ।। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সকল মুসলামান ও দেশবাসীকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

শনিবার গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, এবার এমন এক সময় আমাদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপস্থিত যখন দেশের মানুষের জান ও মালের কোনো নিরাপত্তা নেই। গুম, হত্যা ও খুনে আজ কোথাও স্বস্তি নেই। ঘরে নিরাপত্তা নেই, বাহিরে নিরাপত্তা নেই,সর্বত্র আজ বিরাজ করছে হতাশা। ডেঙ্গু-বন্যা আর গুজবের কারণে দেশবাসী আতঙ্কিত। আর এই সকল বিষয়ে সরকারের দায়িত্বশীলরা দিচ্ছেন বিভ্রান্তকর বক্তব্য।

নেতৃদ্বয় বলেন, মানুষের অতীতের সকল দুঃখ, কষ্ট ও গ্লানি কাটিয়ে সুন্দরকে গ্রহণ এবং ধনী-গরিব বিভেদ ভুলে সকল প্রকার ফেতনা-ফাসাদ ছেড়ে দিয়ে সুদৃঢ় ঐক্যের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম, ঈমান, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা নেই।

নেতৃদ্বয় সর্বস্তরের জনতার প্রতি ঈদুল আজহা অনাবিল আনন্দ, সুখ সমৃদ্ধি, সুস্বাস্থ্য, শান্তি-সমৃদ্ধি, উন্নতি কামনা করেন এবং ইসলাম-ঈমান, দেশ ও মানবতা বিরোধী যে কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

নেতৃদ্বয় আশা প্রকাশ করেন যে, ঈদুল আজিহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মানুষের মনের সকল প্রকার হ্বিংসা-বিদ্বেষ, সংকীর্ণতা, কুটিলতা পরিহার করে বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি ও পবিত্রতা।

ঈদুল আজহার পবিত্রতা রক্ষার্থে মুসলমানরা আরো বেশি ত্যাগের মাধ্যমে উত্তম জীবন-যাপন করবে এমনই প্রত্যাশা নেতৃদ্বয়ের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ