• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ক্রসফায়ার সাজানো নাটক: ফখরুল

fokrulঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রসফায়ার সাজানো নাটক সাতক্ষীরা ও নীলফামারীতে ক্রসফায়ারে পাঁচজনের নিহতের ঘটনা উল্লেখ করে তিনি বলেন,  এভাবে চলতে পারে না। এটা একটি ভয়ংকর বিষয়, যা রাষ্ট্রীয়ভাবে ঘটানো হচ্ছে। এটা কোনো সভ্যসমাজ মেনে নিতে পারে না।

সোমবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সোমবার সকালে সাতক্ষীরা তালা উপজেলায় ক্রসফায়ারে নিহত আজহারুল ইসলামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাকে বিনা কারণে হত্যা করা হয়েছে। কিছু দিন আগে তার বাবা মারা গেছেন। তার একটি সন্তান রয়েছে যার বয়স মাত্র ১৫ দিন।

মির্জা ফখরুল তিনি দুঃখ প্রকাশ করে বলেন, জানিনা কি কারণে এ বিষয়টি গণমাধ্যম গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, এই ঘটনাগুলো তুলে ধরা দরকার। কারণ এটি বিএনপির জন্য নয়। মানুষের নিরাপত্ত্বা ও গণতন্ত্রেরর জন্য মিডিয়ার সোচ্চার হওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ