• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সিসি ডেস্ক, ১ সেপ্টেম্বর।। আজ ১ সেপ্টেম্বর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এদিনে মেজর জিয়াউর রহমান ক্ষমতা বলয়ের মধ্য থেকে বিএনপি নামক দলটি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দলটি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দলটি বেশ কয়েকবার দেশ শাসনও করে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো শোভাযাত্রা, আলোচনা সভা, দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।

আজ সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিএনপির সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

পাশাপাশি সকাল ১০টায় বিএনপির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং সেখানে ফাতেহা পাঠ করবেন। একই দিন রাজধানীসহ সারাদেশে শোভাযাত্রা বের করবে বিএনপি।

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার বাংলাদেশে আলোচনা সভার আয়োজন করেছে দলটি। পাশাপাশি দিনটি উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠনগুলো সারা দেশে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেন। জাগদলকে বিএনপির সাথে একীভূত করা হয়। রাষ্ট্রপতি জিয়া এই দলের সমন্বয়ক ছিলেন এবং এ দলের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এর প্রথম মহাসচিব ছিলেন। জিয়ার এ দলে বাম, ডান, মধ্যপন্থি সকল প্রকার লোক ছিলেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় রমনা রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বিএনপির যাত্রা শুরু। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি ঘোষণাপত্র পাঠ ছাড়াও প্রায় দুই ঘণ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে প্রথমে ১৮ জন সদস্যের নাম এবং ১৯ সেপ্টেম্বর ওই ১৮ জনসহ ৭৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জিয়াউর রহমান। বিএনপির প্রধান বৈশিষ্ট্য ছিল, দলটির প্রায় ৪৫ শতাংশ সদস্য ছিলেন তরুণ।

বিএনপি প্রতিষ্ঠার মাত্র তিন বছরের মাথায় ১৯৮১ সালে ৩০ মে সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। এ ঘটনার মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে জিয়া পর্বের সমাপ্তি ঘটে।

কিছু দিনের মধ্যেই দলের হাল ধরেন খালেদা জিয়া। ১৯৮৪ সালের ১০ মে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন তিনি।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে জিয়াউর রহমান নিহতের পর তার স্ত্রী খালেদা জিয়া দলের দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়াই টানা দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে বিএনপি। নিম্ন আদালতে গত বছরের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা পাওয়ার পর থেকে কারাগারে রয়েছেন তিনি।

৩৮ বছরের যাত্রায় বিএনপি চারবার ক্ষমতায় ছিল এবং দুবার বিরোধী দলে ছিল। দলটি ১২ বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে।

দিবসটি উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে বলেছেন, ‘আজ থেকে ৪১ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্বনন্দিত নেতা, রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষকে একদলীয় দুঃশাসনের করাল গ্রাস থেকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশ, দেশের মানুষের উন্নয়ন এবং বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে নিরলস কাজ করে যাচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ