• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ভিত্তি প্রস্তরের এক বছর…….

এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) ।। সড়ক নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপনের এক বছর পেরিয়ে গেলেও কাজ শুরু না হওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ভিত্তি প্রস্তর সড়কটি হলো দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট আদর্শ গ্রাম থেকে বাবুরহাট হয়ে মাদার দরগাহ শেল্টু শাহ মাদ্রাসা হয়ে রামকলা জিসি পর্যন্ত। এ সড়কের দূরত্ব প্রায় ১২ কি.মি. ।

গত বছরের ১২ অক্টোবর সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাড়াহুড়ো করে ভিত্তি স্থাপন করেন। সেই অবধি আজও কাজ শুরু হয়নি।

অশোক রায় নামে এক যুবক জানান, একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে যা এ রাস্তায় চলাচলকারী মানুষ চরম ভোগান্তিতে পড়ে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত রাস্তাটির নির্মাণ কাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।

এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী প্রকৌশলী সুবীর কুমার সরকার জানান, রাস্তাটির উন্নয়ন কাজের জন্য টেন্ডার হয়েছে,  মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ