• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পান জব্দ

যশোর, ২৭ নভেম্বর।। বিজিবি সদস্যরা যশোরে আলাদা অভিযানে প্রায় সাড়ে তিন কোটি টাকার ৯ ট্রাক ভারতীয় পান এবং সাড়ে ৬৫ হাজার ইউএস ডলার জব্দ করেছে।

বুধবার যশোরের ৪৯ বিজিবির পরিচালক লে. কর্নেল সেলিম রেজা সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট বাজার থেকে ৯টি ট্রাক জব্দ করে। ওই ট্রাকগুলোতে ৩ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৫৮ হাজার ৩শ’ কেজি ভারতীয় পান পাতা ছিল।

একটি চক্র দীর্ঘদিন ধরে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে দেশে পান পাতা নিয়ে আসছে। গোপন সূত্রে সংবাদ পেয়ে নতুনহাট বাজারে দাড়িয়ে পানপাতা ভর্তি ৯টি ট্রাক জব্দ করা হয়। পরে মামলা হওয়ার পর পান গুলো বিভাগীয় শুল্ক গুদামে বুধবার জমা দেয়া হয়েছে।

অপর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার বিকেলে বেনাপোল বাসস্ট্যান্ডে সোহাগ পরিবহন কাউন্টারের সামনে থেকে সজিব (২৮) নামে এক যুবককে আটক করে বিজিবি। পরে তার দেহ তল্লাশি করে ৫৫ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ৬৫ হাজার ৪শ’ ইউএস ডলার জব্দ করা হয়। সজিব শরিয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সজিব একজন গুন্ডি ব্যবসায়ী বলে বিজিবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ