• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

পীরগঞ্জ উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এন এন রানা, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আ.লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে গোপন ব্যালেটে সাবেক এমপি ইমদাদুল হক সভাপতি এবং রেজুয়ানুল হক বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ও কাউন্সিল অধিবেশনের নির্বাচন কমিশনার এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে দুপুরে পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মু. সাদেক কুরাইশী, সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, পৌর মেয়র কশিরুল আলম প্রমুখ। সম্মেলনে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা উপস্থিত ছিলেন। নির্বাচনে সভাপতি পদে উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী প্রতিদ্বন্ধিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ