• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

চিরিরবন্দরে সাংবাদিকদের যুবলীগ সভাপতির হুমকি

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।।  দিনাজপুরের চিরিরবন্দরে সাংবাদিককে ক্ষমতাসীন দলের নেতা ও উপজেলা যুবলীগ সভাপতি সুমন চন্দ্র দাস মারধরের হুমকি দিয়েছে।
এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার বিকেলে চিরিরবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছেন জাতীয় দৈনিক খোলা কাগজের মোহাম্মদ মানিক হোসেন । মানিক হোসেন চিরিরবন্দর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর চিরিরবন্দর উপজেলা শাখার সাধারন সম্পাদক। এ সময় চিরিরবন্দর অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহফুজুল ইসলাম আসাদ, সাংগঠনিক সম্পাদক মন্জুর আলী শাহ্ , প্রচার সম্পাদক সোহাগ গাজীসহ সবাই উপস্থিত ছিলেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত কয়েকদিন ধরে ক্ষমতাসীন দলের নেতার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্নীতি ও মাদক কারবারীর খবর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ করায় বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও অফিসের সামনে যুবলীগ সভাপতি সুমন দাস তার সহযোগী বাহিনী নিয়ে সাংবাদিক মানিককে ডেকে নেয়। তাকে সহ তার সাথে থাকা উপজেলার সকল সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করে সাংবাদিকদের মারধরের হুমকি দেয় ও সবাইকে চিরিরবন্দর ছাড়ার হুমকি প্রদান করে।
বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক মানিক হোসেন জানান, এ ব্যাপারে চিরিরবন্দর থানায় প্রেসক্লাবের সকল সাংবাদিককে নিয়ে জিডি করেছি। তিনি আরও জানান, যুবলীগ সভাপতি সবার সামনে সাংবাদিদের সাথে খারাপ আচরন করেছেন এবং মারধরের হুমকি দিয়েছেন। আমাকে এবং আমার সাথে থাকা অন্যান্য সাংবাদিকদের রাস্তাঘাটে, হাটে-বাজারে যেকোনো জায়গায় একা পেলে ক্যামেরা ও হাত-পা ভেঙে দেয়ার ভয় দেখান।
সাংবাদিককে গালিগালাজ করার সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলিম সরকার।
তিনি বলেন, ‘সাংবাদিক মানিক হোসেনকে সুমন চন্দ্র দাস আমার মুখের সামনেই মারধরের হুমকি দেয়। সুমন দাস উপজেলার ছোট-বড় কাউকেই মানে না। ক্ষমতার দাপটে সে এখন বিরাট নেতা হয়ে গেছে।’
এ বিষয়ে চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আহসানুল হক মুকুল ও উপজেলা যুবলীগের সভাপতি সুমন দাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তারা ফোন রিসিভ করেন নি।
এ ব্যাপারে দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ মুঠোফোনে জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটির বিস্তারিত খোঁজ-খবর নিয়ে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহন করবো।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার রায় জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিকে হুমকি এটা আশা করা যায় না ‘এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ