• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বিএনপি নিজেদের অফিসে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে

সিসি ডেস্ক, ৩০ ডিসেম্বর ।। রাজনৈতিক ফায়দা লুটতে নিজেদের অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটাতে পারে বিএনপি, মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ বিচ্ছিন্ন ঘটনা। সোমবার সেতু ভবনে জাপানের রাষ্ট্রদূত ইতো নোয়াকীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, রাজনৈতিক ফায়দা লোটার জন্যই বিএনপি তাদের নিজেদের কার্যালয়ের সামনে নিজেরাই ককটেল মারছে কিনা তা নিয়ে সংশয়ও প্রকাশ করেন।

আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সড়কমন্ত্রী বলেন, ঢাকা সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হবে। আগের মেয়র ভাল না খারাপ তা বিষয় নয়। জরিপের ভিত্তিতেই গ্রহণযোগ্য ও জিততে সক্ষম প্রার্থীকেই বেছে নেওয়া হয়েছে।

পদ্মা সেতুতে আগামীকাল ২০তম স্প্যানে অবকাঠামো বসবে এবং এখন থেকে প্রতি মাসে তিনটি করে স্প্যান পদ্মা সেতুতে সংযুক্ত হবে বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হবে। এ লক্ষ্য পূরণ হলে নির্দিষ্ট সময়ের আগেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে পদ্মা সেতু। তবে পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৭৫ শতাংশ হয়েছে।

এর আগে, জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে ট্যুরিজম ও চট্টগ্রাম-কক্সবাজার সড়ক নেটওয়ার্ক উন্নয়নে জাপানকে আরো বিনিয়োগের আহ্বানও জানান ওবায়দুল কাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ