• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ফের হানা দিতে পারে ‘ব্ল্যাক ডেথ’

plagনিউজ ডেস্ক: দু’দফা হানা দিয়ে কয়েক কোটি মানুষের প্রাণ নিয়ে গিয়েছিল ‘ব্ল্যাক ডেথ’ প্লেগ। তৃতীয়বারের মতো পৃথিবীতে হানা দিতে পারে এই মহামারী। বিজ্ঞানীরা বলছেন, এ আশঙ্কা পুরোমাত্রায় বহাল রয়েছে।

পৃথিবীর ইতিহাসে দু’বার মহামারী রূপে দেখা দিয়েছিল প্লেগ। সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা বলছেন, ষষ্ঠ শতাব্দীতে প্লেগের যে জীবাণু থেকে মহামারী ছড়িয়েছিল, তার থেকে প্রজাতিগতভাবে একেবারেই আলাদা ১৪ শতাব্দীর প্লেগের জীবাণু। ষষ্ঠ শতাব্দীতে প্লেগে মৃত দুই ব্যক্তির দেহ নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। মৃতদেহ দু’টির দাঁত থেকে উদ্ধার করা গেছে প্লেগের জীবাণু ইয়েরসিনিয়া পেস্টিস-এর নমুনা। দেখা গেছে, ষষ্ঠ শতাব্দীতে তো বটেই, এর ৮০০ বছর পর ওই জীবাণুর প্রকোপে অর্ধেক ইউরোপ জনশূন্য হয়ে গিয়েছিল৷

কিন্ত্ত দু’ধরনের জীবাণুর জিনের গঠনে সূক্ষ্মতর বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখতে পান, উৎপত্তিগত ভাবে এদের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। ১৪ শতাব্দীতে ইয়েসিনিয়া পেস্টিস-এর যে প্রজাতি ইউরোপে হানা দিয়েছিল, তার উদ্ভবে ৮০০ বছর আগেকার প্লেগের জীবাণুর তেমন কোনও প্রভাবই নেই। ষষ্ঠ শতাব্দীতে যে প্লেগ মহামারী সৃষ্টি করেছিল তার জীবাণু কিছু দিন পর প্রাকৃতিকভাবেই নষ্ট হয়ে গিয়েছিল।

আর এটাই জীবাণুবিজ্ঞানীদের আশঙ্কার কারণ। তাঁদের মতে, যে ভাবে একেবারে স্বাধীন উপায়ে প্লেগের নতুন জীবাণুর জন্ম হয়েছিল, সেই পদ্ধতিতেই আবারও সে ভাবেই নতুন চেহারা নিয়ে ফিরতে পারে ‘ব্ল্যাক ডেথ’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ