• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আজ অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ ম্যাচ

খেলাধুলা ডেস্ক।। অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ আজ শুক্রবার খেলবেন মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।

সংবাদ সম্মলেনে নেতৃত্ব ছাড়ার বিষয়ে মাশরাফি বলেন, ‘অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচটিই হবে আমার শেষ ম্যাচ। তবে জাতীয় দলে আমি খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করব। আজ সকালে আমি সিদ্ধান্তটি নিয়েছি। এই সিদ্ধান্ত আমার পেশাদারিত্বের জায়গা থেকে।’

হুট করে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার প্রসঙ্গে জানতে চাই তিনি বলেন, ‘এখন থেকে ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। নতুন অধিনায়ককে এখন থেকে গড়ে তুলতে চাচ্ছে তারা। বোর্ডের এই সিদ্ধান্তের সঙ্গে আমি একমত। তাই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো।’

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে তার নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ। এরপর ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার নেতৃত্বেই সেমিফাইনালে উঠে বাংলাদেশ। তার অধীনে এখন পর্যন্ত ৮৭টি ওয়ানডে খেলে ৪৯টিতে জয় আর ৩৬টিতে পরাজিত হয়েছে বাংলাদেশ। এমন রেকর্ড বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর কোনো অধিনায়কের নেই।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচে দারুণ একটি মাইলফলক সামনে দাড়িয়ে আছেন মাশরাফি। এ ম্যাচ জিতলেই অধিনায়ক হিসেবে ৫০তম ওয়ানডে জয়ের মাইলফলক গড়বেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ