• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশের ইতিহাসে সর্বোচ্চ ইনিংস লিটনের

সিসি ডেস্ক।। অধিনায়ক হিসেবে মাশরাফির বিদায়ী ম্যাচে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে উদ্বোধনী জুটিতে রেকর্ড রানের পর এবার যেকোনো উইকেট জুটিতেই সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়েছেন তামিম ইকবাল ও লিটন দাস। এছাড়া বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক এখন লিটন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৭৯ রান। তামিমের রেকর্ড ভেঙে দেশের হয়ে লিটন খেলেছেন ১৭৬ রানের রেকর্ডময় ইনিংস। ১৪৩ বল খেলে ১৬ চার ও ৮ ছক্কায় এই রান এসেছে লিটনের।

আরেকটি রেকর্ডের সঙ্গী হয়েছে এই ম্যাচ। বাংলাদেশের হয়ে ওপেনিং জুটিতে এখন সর্বোচ্চ রান লিটন-তামিমের। দুজনের জুটিতে রান উঠেছে ২৯২। এছাড়া তামিম ও লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে যেকোনো উইকেটে দেশের ইতিহাসের সেরা জুটি দেখেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ