• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

গাইবান্ধায় ট্রলিচাপায় পান ব্যবসায়ী নিহত

গাইবান্ধা, ১৪ মার্চ।। গাইবান্ধার পলাশবাড়ীতে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির চাপায় সেকেন্দার আলী (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ১১টার দিকে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে পৌর শহরের কালুগাড়ী পানহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেকেন্দার আলী জেলার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের ইসমাইল গাছুর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেকেন্দার আলী পেশায় একজন পান ব্যবসায়ী। পান বিক্রির জন্য ভোরে তিনি পলাশবাড়ী পানহাটে আসেন। সকাল ১১টার দিকে পানহাটী সংলগ্ন পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়ক পারাপারের সময় ঘোড়াঘাট থেকে পলাশবাড়ীমুখী মাটিবাহী একটি ট্রলি সেকেন্দারকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী থানার এএসআই সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ