• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

করোনা আতঙ্কে কোয়ারেন্টিনে শিখর ধাওয়ান

খেলাধুলা ডেস্ক, ১৮ মার্চ ।। করোনা আতঙ্কে কোয়ারেন্টাইনে আছেন ভারতের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান। রাজধানী নয়াদিল্লি থেকে ৭০ কিলোমিটার দূরে এক কোয়ারেন্টিন সেন্টারে আছেন বাঁহাতি এ অপেনার। সম্প্রতি করোনা আক্রান্ত দেশ জার্মানি থেকে ঘুরে এসেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে ধাওয়ান বলেন, শহর থেকে ৭০ কিলোমিটার দূরে সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পুরো ভবন জীবাণুমুক্ত করা হয়েছে। দিল্লি পুলিশ, মন্ত্রী-সবাই এখানে আছেন। নিজেদের কাজ ও দায়িত্ব সবাই সুচারুরুপে পালন করছেন।

তিনি জানান, করোনা আতঙ্কে দেশে ফেরা নিয়ে ভয়ে ছিলেন। কিন্তু এসে দেখেছি সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনের অবস্থা বেশ সন্তোষজনক।

বাঁহাতি ওপেনার বলেন, সবাইকে আলাদা ঘর দেয়া হয়েছে। খাওয়ার পানি, সুস্বাদু খাবার, নতুন স্যান্ডেল, মশা তাড়ানোর ওষুধ সরবরাহ করা হয়েছে। অন্যান্য সব প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ