• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৈয়দপুরে পরিবারসহ কোয়ারেন্টাইনে অতিরিক্ত পুলিশ সুপার

সিসি নিউজ, ২১ মার্চ ।। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল পরিবারের সকল সদস‌্যসহ স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

সৈয়দপুর সার্কেলের দায়িত্বরত এ কর্মকর্তা গত ১৭ মার্চ ভারত থেকে দেশে ফিরেছেন। চলতি মার্চ মাসের ২য় সপ্তাহে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভারত সফর গিয়েছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল সিসি নিউজকে জানান, বিদেশ থেকে যারা আসছেন তাদেরকে অবশ‌্যই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমি সে কারনে পরিবারের সদস‌্যদের নিয়ে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছি।

তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, করোনাভাইরাস রোধে আপনাদের আশে পাশে যারা বিদেশ থেকে আসছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিবেন। যদি ওই ব‌্যক্তি কোয়ারেন্টাইন মেনে না চলে তাহলে প্রশাসনকে অবশ‌্যই অবহিত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ