• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৫০ পরিবারের পাশে নারী দলের ক্রিকেটার জাহানারা

খেলাধুলা ডেস্ক, ৩১ মার্চ ।। তামিম ইকবালদের মতো বসে নেই বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররাও। বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসে বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এরইমধ্যে মারা গেছে পাঁচজন। দেশের এই কঠিন সময়ে নিজ উদ্যোগে মাঠে নেমেছে নারী দলের তারকা ক্রিকেটার জাহানারা আলম। গতকাল সোমবার তিনি গণমাধ্যমকে জানান, ৫০টি পরিবারকে সহায়তা দিতে যাচ্ছেন তিনি।

জাহানারা বলেন, ‘আমি বর্তমানে মিরপুর-৬ নাম্বারে আছি। এখানে অনেক গরীব ও খেটে খাওয়া পরিবারের বসবাস। আমি এরই মধ্যে অন্তত ৫০টি পরিবারের জন্য চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য দিতে সব কিছু জোগার করেছি। আশা করি, দুই-একদিনের মধ্যে খাবারগুলো তাদের বাড়িতে পৌঁছে দিতে পারবো।

তিনি আরো বলেন, ‘আমি জানতাম না জাতীয় দলের ভাইয়ারা বেতনের অর্থেক দিয়ে দিচ্ছে। তাহলে আমিও দিতাম। কিন্তু এখন যেহেতু সেই সুযোগ নেই, নিজেই কিছু কাজ করছি। আর এখন আমারা জাতীয় নারী দলের সদস্যরা কেউ কাছাকাছি নেই। তাই হয়তো একসঙ্গে হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আশা করি, সবাই আলোচনা করে কিছু একটা আবার করব।’

এর আগে করোনাভাইরাস মোকাবিলায় নিজেদের বেতনের অর্ধেকটা দিয়ে বিশেষ তহবিল গঠন করেছিল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এই মুহূর্তে তহবিলে ৩০ লাখ ১৫ হাজার টাকা জমা পড়েছে। তবে সরকারি কর বাদ দিলে সেই টাকার পরিমাণ দাঁড়াবে ২৬ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ