সিসি নিউজ, ৪ এপ্রিল ।। রেলওয়ের জাতীয় শ্রমিক পার্টি, সৈয়দপুর কারখানা শাখার সভাপতি আব্দুর রশিদ আর নেই। শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, ফজরের নামাযের জন্য ওযু করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শনিবার বাদ যোহর তার গ্রামের বাড়ি উপজেলার সোনাখুলী মুন্সিপাড়ায় প্রথম জানাযা এবং পরে কয়াগোলাহাট জামে মসজিদে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে গোলাহাট কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে, স্ত্রী, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে সৈয়দপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।