• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত: স্বাস্থ‌্য কমপ্লেক্স লকডাউন

সিসি নিউজ, ৭ এপ্রিল।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৩৯ ব্যাচের ওই চিকিৎসক গত ২৫ মার্চ ঢাকায় নিজ বাড়িতে ছুটিতে যান। ছুটি থেকে ফিরে গত ৩ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন তিনি। এরপর জ্বর, সর্দি ও কাশীতে আক্রান্ত হলে গত ৫ এপ্রিল রংপুর মেডিকেল কলেজে নমুনা পাঠানো হয়।

সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, এদিকে এ ঘটনায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন করা হয়েছে। এছাড়া ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ১২জন রোগী, চিকিৎসক, নার্স, কর্মচারী মিলে মোট ১২৩ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা আক্রান্ত ওই চিকিৎসককে স্বাস্থ‌্য কমপ্লেক্সের একটি কক্ষের আইসোলেশনে রাখা হয়েছে। তিনি জানান, চিকিৎসকের রান্নার কাজের মেয়েটির বাড়ি লকডাউন করা হয়েছে।

রাত ১১টায় এ রিপোর্ট লেখার সময় পুরো কিশোরগঞ্জে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ সময় কিশোরগঞ্জে অবস্থানরত নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পালের সাথে মুঠোফোনে কথা হয়।

পুলিশের এ কর্মকর্তা সিসি নিউজকে জানান, ওই চিকিৎসক ৪দিন ধরে স্বাস্থ‌্য কমপ্লেক্সে রোগীর সংস্পর্শে এসেছেন। ফলে ওইসব রোগীর সংস্পর্শে এসেছেন তাদের স্বজনরা। এছাড়া চিকিৎসক, নার্স, কর্মচারী, ড্রাইভার এবং তাদের পরিজন ও স্বজন রয়েছেন। এসব কিছু বিবেচনা করে রাতেই গোটা উপজেলায় মাইকিংয়ের মাধ‌্যমে ঘরে অবস্থান নিয়ে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ