• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আগামী এক বছর ক্রিকেট অসম্ভব : শোয়েব

খেলাধুলা ডেস্ক ।। করোনার জন্য গোটা বিশ্বের পরিস্থিতি এখন যা, তাতে আগামী এক বছর ক্রিকেট মাঠে বল গড়ানোর কোনও সম্ভাবনাই নেই। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার এমনটাই মনে করেন।

সূচি অনুযায়ী, এই বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। কিন্তু উদ্ভুত পরিস্থিতিতে সেই বিশ্বকাপ হওয়ার সম্ভাবনাও দেখছেন না ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।

এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, ‘ভারত-অস্ট্রেলিয়া বহুল প্রতীক্ষিত সিরিজ হবে বলে মনে হয় না। আমার মনে হয়, আগামী এক বছর ক্রিকেট হওয়ার কোনও সম্ভাবনাই নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে না বলেই মনে হচ্ছে।’

দিন কয়েক আগে ভারত ও পাকিস্তান দুই দেশের করোনার ত্রাণে টাকা তোলার জন্য তিন ম্যাচের ভারত-পাক ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার।শোয়েবের এহেন প্রস্তাব মেনে নিতে পারেননি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। আগামী ছ’মাসের মধ্যে ক্রিকেট মাঠে নামা যে সম্ভবই নয়, তা জানিয়েছিলেন কপিল।

এবার শোয়েব আখতার বললেন, আগামী এক বছর ক্রিকেট সম্ভব না।কোহলির অধিনায়কত্বে ভারতীয় দল দেশে ও দেশের বাইরে বেশ ভাল পারফরম্যান্স করেছে। কিন্তু নিউজিল্যান্ডে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি ভারতের ক্রিকেটাররা। তবুও কোহলির দলের প্রশংসা করে শোয়েব বলছেন, ‘নিউজিল্যান্ডের কাছে হারলেও ভারত যথেষ্ট শক্তিশালী দল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ