নীলফামারী প্রতিনিধি: উন্নত স্বাস্থ্য সেবা দানের প্রত্যয় নিয়ে নীলফামারীতে স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করেছে গণচীনের তিয়ান্শী (বাংলাদেশ) কোম্পানী লিমিটেড। শুক্রবার বিকালে নীলফামারী পৌর এলাকার জোড়দর্গাস্থ নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীর চিড়ামিল নামকস্থানে সেবা ইন্টারন্যাশনাল-৫ নামের স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্ধোধন করা হয়।
সোনরায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু অশ্বিনি কুমার বিশ্বাসের সভাপতিত্বে গণচীনের তিয়ান্শী (বাংলাদেশ) কোম্পানী লিমিটেডের সেবা ইন্টারন্যাশনাল-৫ স্বাস্থ্য সেবা কেন্দ্রটির উদ্ধোধন করেন তিয়ান্শী’র আকুলাইফ স্পেশালিস্ট ডা.ইব্রাহিম আলী। সেবা ইন্টারন্যাশনাল-৫ নীলফামারীর পরিচালক প্রদীপ কুমার রায়ের সঞ্চালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজ সেবক শ্রীকান্ত রায়, সোনারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রফুল্য চন্দ্র রায়, মুক্তিরানী রায় প্রমুখ।
সেবা ইন্টারন্যাশনাল নীলফামারীর পরিচালক প্রদীপ কুমার রায় জানান, স্বাস্থ্য সেবায় পিছিয়ে পরা নীলফামারীর সাধারণ মানুষ স্বল্প ব্যয়ে এই সেবা কেন্দ্রে যে কোনো রোগের চিকিৎসা সেবা নিতে পারবেন।