• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আইসিসির সিদ্ধান্তে ক্ষুদ্ধ পাকিস্তান

খেলাধুলা ডেস্ক, ১৮ এপ্রিল ।। রাজনৈতিক বৈরিতার কারণে গত বছরের জুলাই ও নভেম্বরে বাতিল হয়েছে ভারত-পাকিস্তানের নারী ক্রিকেট দলের সিরিজ। সম্প্রতি করোনাভাইরাসের কারণে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের সিরিজও বাতিল হয়েছে।

তাই তিনটি সিরিজের ব্যাপারে গত ১৬ এপ্রিল সিদ্বান্ত নেয় ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসি। তিনটি সিরিজই বাতিল করে দলগুলোকে সমান পয়েন্ট ভাগ করে দেয় আইসিসি।

এতে বেজায় চটেছে পাকিস্তান। কারণ পয়েন্ট ভাগাভাগির কারণে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে গেছে। কারণ আইসিসির নিয়নুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ চার ও স্বাগতিক হবার সুবাদে সরাসরি বিশ্বকাপ খেলবে নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়া ৩৭, ইংল্যান্ড ২৯, দক্ষিণ আফ্রিকা ২৫ ও ভারত ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে রয়েছে। আর পাকিস্তান ১৯, নিউজিল্যান্ড ১৭, ওয়েস্ট ইন্ডিজ ১৩ ও শ্রীলঙ্কার সংগ্রহে আছে ৫ পয়েন্ট । তাই পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কাকে বাছাই পর্ব খেলতে হবে।

তাদের সাথে বাছাই পর্ব খেলবে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও পাঁচটি আঞ্চলিক বাছাইপর্বের বিজয়ী দলগুলো। বাছাই পর্ব থেকে তিনটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

আইসিসির পয়েন্ট ভাগাভাগির সিদ্বান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি বলেন, আমরা আইসিসির এমন সিদ্ধান্তে অনেক বেশি হতাশ। বিষয়টি পর্যালোচনা করতে আমরা একটি দল গঠন করেছি। প্রধান নির্বাহী, আইন বিভাগ, এবং অন্যান্য প্রধানরা বিষয়টি পর্যালোচনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ