• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২০ লাখ টাকায় বিক্রি হল সাকিবের স্বপ্নের ব্যাট

সিসি ডেস্ক, ২৩ এপ্রিল ।। করোনাভাইরাসে দুস্থদের সহায়তার জন্য সাকিব আল হাসানের নিলামে তোলা ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। পাঁচ লাখ টাকা ভিত্তিমূল্যের চার গুণ বেশি টাকা দিয়ে এটি কিনে নেন এক আমেরিকা প্রবাসী বাংলাদেশী।

এই ব্যাট দিয়েই ২০১৯ সালের আইসিসি ক্রিকেটে বিশ্বকাপ মাতিয়েছিলেন এই দেশসেরা অলরাউন্ডার। কাটিয়েছেন স্বপ্নের এক বিশ্বকাপ। আট ম্যাচে ৩৬.২৭ গড়ে নেন ১১ উইকেট। ব্যাটিংয়ে ৬০৬ রান করেন অতিমানবীয় ৮৬.৫৭ গড়ে। সেঞ্চুরি ছিল দুটি, হাফসেঞ্চুরি পাঁচটি। কেবল একটি ম্যাচেই হাফসেঞ্চুরি করার আগে আউট হন তিনি।

বুধবার দুপুর থেকে ব্যাটটি নিলামে তোলা হয়, চলে রাত ১১টা পর্যন্ত। ২০ লাখ টাকায় ‘অকশন ফর অ্যাকশন’-এর ফেসবুক পেজে বিড করে ব্যাটটি কিনে নিয়েছেন রাজ নামের ওই আমেরিকা প্রবাসী ব্যাবসায়ী।

ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল পাঁচ লাখ টাকা। নির্ধারিত সময় শেষে পাঁচ লাখ টাকার ওপরে সর্বোচ্চ দর হাঁকানো ব্যাক্তিকে বিজয়ী ঘোষণা করা হবে; এমন ঘোষণা আগে থেকেই দেওয়া ছিল। নিলাম থেকে যে অর্থ পাওয়া যাবে তার পুরোটাই দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনে চলে যাবে। যেটা ব্যয় করা হবে অসহায়, দুস্থদের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ