
।। একরামুল হক বিজয় ।। করোনায় স্থবির পুরো ক্রীড়াবিশ্ব। সেইসাথে সৈয়দপুরেও অলস সময় পার করছে সকল খেলোয়াড় ও ক্রীড়াসংগঠকরা। কিন্তু এই সময়ে ব্যাতিক্রম উদ্বেগ নিয়েছে স্থানীয় রাইজিং ক্রিকেট একাডেমি। মহামারী করোনাভাইরাসের এই পরিস্থিতিতে সৈয়দপুরের ১০০টি পরিবারের পাশে দাড়িয়েছে একাডেমির সংগঠক ও খেলোয়াড়েরা এবং এ সকল কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী নেহাল আহমেদ ও ফাইজা রহমান।
তাদের সহযোগিতায় বুধবার তৃতীয়বারের মতো ১০০টি পরিবারের কাছে ত্রাণ বিতরণ করেছে স্থানীয় রাইজিং ক্রিকেট একাডেমি। ত্রাণ সামগ্রীর মধ্যে রমজান মাসকে সামনে রেখে উল্লেখযোগ্য ছিলো চাল, তেল, ডাল, আটা, চিনি ও ছোলা। এর আগে দুই ধাপে ২০০টি পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছিলো।
একাডেমির সভাপতি রাকিব খান জানান, নেহাল ও ফাইজা রহমানের সহযোগিতায় সৈয়দপুরে ত্রাণ বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত ৩০০ পরিবারের মাঝে বিতরণ করতে পেরেছি। আজকে রমজান উপলক্ষে আমরা ১০০ পরিবারের মাঝে এসকল ত্রাণ বিতরণ করি এবং ঈদের সময় এ কার্যক্রম অবহিত থাকবে বলে জানান।
এছাড়াও নিয়মিত রোগী দেখা ডাক্তারদের মাঝে পিপিই প্রদান করেন একাডেমির সভাপতি রাকিব খান।