• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৈয়দপুর থেকে ৪০ ধান কাটা শ্রমিক গেলে সান্তাহারে

সিসি নিউজ, ২৭ এপ্রিল ।। নীলফামারীর সৈয়দপুর থেকে দফায় দফায় ধানকাটা কৃষি শ্রমিক পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল সোমবার দুপুর ২ টায় ৪০ সদস্যের আরেকটি দলকে পাঠানো হলো বগুড়ার সান্তাহার এলাকায়।

এসব কৃষি শ্রমিককে সৈয়দপুর উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে শুকনা খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন জেলায় জরুরি ভিত্তিতে ধান কাটার জন্য কৃষি শ্রমিক প্রেরণের উদ্দেশ্যে সৈয়দপুর কৃষি স¤প্রসারন অধিদপ্তরের আয়োজনে ৪০জন কৃষি শ্রমিক সান্তাহারে পাঠানো হচ্ছে। এর আগে সুদূর পাবনা ও টাঙ্গাইলেও কৃষি শ্রমিক প্রেরণ করা হয়েছে।
এছাড়া ইতোপূর্বে সৈয়দপুর থানা পুলিশের উদ্যোগেও দেশের বিভিন্ন জেলায় কৃষি শ্রমিকদের প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ