• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

জলঢাকায় করোনা আক্রান্ত পঞ্চাশোর্ধ নারীর মৃত্যু

সিসি নিউজ, ১০ মে ।। নীলফামারীর জলঢাকায় করোনায় অপিজন নেছা (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে নিজ বাড়িতে মারা যান তিনি। অফিজন গোলমুন্ডা ইউনিয়নের পূর্ব গোলমুন্ডা গ্রামের মৃত. জহির উদ্দিনের স্ত্রী।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ৫ মে জ্বর, সর্দি ও কাশী নিয়ে হাসপাতালে ভর্তি হন অপিজন। এরপর গত ৬ মে তার নমুনা সংগ্রহ করে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। ৮ মে তার শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয় স্বাস্থ্য বিভাগ। তবে তার শারীরিক অবস্থা ভালো থাকায় তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আবু হাসান মো. রেওয়ানুল কবির জানান, তিনি দীর্ঘদিন থেকে তীব্র মাথা ব্যাথা ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তবে মৃত্যুর আগে রক্তচাপ স্বাভাবিক ছিলো।
স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক রোববার সকালে তার গ্রামের বাড়িতে তার মৃতদেহ দাফন করা হয়।
উল্লেখ্য, এ নিয়ে জেলার দুই ব্যাক্তি করোনায় মৃত্যুবরণ করলেন। এর আগে গত ২৬ এপ্রিল কিশোরগঞ্জের গোলাম মোস্তফা নামের এক বৃদ্ধ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুর পর তার নমুনা পরীক্ষায় তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।
আর এ নিয়ে জেলায় করোনা আত্রান্ত হয়েছেন ৪০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ