• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন |

দুশ্চিন্তা কেটে গিয়ে স্বস্তিতে ফিরেছে তাদের জীবন

সিসি ডেস্ক, ১৭ মে ।। করোনাভাইরাসের মহামারির প্রভাব অসহায় দরিদ্র মানুষকে একেবারে কোণঠাসা অবস্থায় ফেলে দিয়েছে। গত প্রায় দুই মাসে কোনোরকম কাজে যেতে না পারায় উপার্জন বন্ধ। দু’বেলার খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। ঠিক এরকম দুঃসময়েই তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে শুরু হয়েছে নগদ সহায়তা প্রদান কর্মসূচি।

গত ১৪ মে প্রধানমন্ত্রী সুনামগঞ্জের পাঁচ দরিদ্র মানুষকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ টাকা পাঠিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। এর পরই দরিদ্র মানুষের বিকাশ, রকেট, নগদ ও শিওর ক্যাশের মতো মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দুই হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা। চরম সংকটের দিনে এই নগদ টাকা হাসি ফুটিয়েছে দেশজুড়ে অসংখ্য হতদরিদ্র মানুষের মুখে। দুশ্চিন্তা কেটে গিয়ে স্বস্তি ফিরেছে তাদের জীবনে।

জানা গেছে, ৫০ লাখ পরিবারকে এই নগদ সহায়তা দেওয়া হবে। আগামী ১৮ মের মধ্যে প্রত্যেকে আড়াই হাজার করে টাকা পেয়ে যাবেন। এর জন্য এক হাজার ২৫০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। প্রতি পরিবারে চারজন সদস্য হিসেবে দুই কোটি মানুষ প্রধানমন্ত্রীর এ উদ্যোগের সুবিধাভোগী হবেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা পেয়ে খুশি নীলফামারীর হতদরিদ্ররা। জেলার ৬২ হাজার শ্রমজীবী পরিবার এই সুবিধা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ