• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তামাকে করোনার প্রতিষেধক!

সিসি ডেস্ক ।। তামাক পাতার প্রোটিন থেকে করোনাভাইরাসের একটি সম্ভাব্য প্রতিষেধক তৈরির দাবি করেছেন একদল গবেষক।

ব্রিটিশ-মার্কিন একটি সিগারেট সংস্থার ওই গবেষকদের দাবি- ওই ভাইরাসের শরীরের কিছু অংশ তথা অ্যান্টিজেন তামাকগাছে প্রবেশ করানো হয়েছিল। পরে সেই গাছের পাতার নির্যাস পরিশোধন করে তৈরি হয়েছে সম্ভাব্য প্রতিষেধকটি। প্রাথমিক পরীক্ষায় ভালো ফল মিলেছে। এবার মানবদেহে প্রতিষেধকটি পরীক্ষা করতে প্রস্তুত তারা।

বিশ্বের অন্যতম বৃহত্তম সিগারেট উৎপাদনকারী সংস্থাটি গত মাসেই এ বিষয়ে জানিয়েছিল। এতে বিতর্ক তৈরি হলেও গবেষণা থামাননি তারা।

গত শুক্রবার সংস্থাটি জানিয়েছে, মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমতি মিললে আগামী মাসেই মানবদেহে এই প্রতিষেধকের প্রথম পর্যায়ের পরীক্ষা শুরু হতে পারে। সরকারি সংস্থার সাহায্য এবং ঠিকমতো প্রস্তুতকারী মিললে সপ্তাহে ১০ থেকে ৩০ লাখ ডোজ তৈরির পরিকল্পনা রয়েছে তাদের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ১১ মে জানিয়েছিল, বিশ্বজুড়ে ১১০টি সম্ভাব্য প্রতিষেধক নিয়ে গবেষণা চলছে। গোটা দশেক মানুষের দেহে পরীক্ষার পর্যায়ে রয়েছে। কিন্তু সংস্থাটির তালিকায় সিগারেট সংস্থার সম্ভাব্য প্রতিষেধকটির উল্লেখ নেই। সূত্র: আনন্দবাজার পত্রিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ