• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্বাস্থ্যখাতের বরাদ্দে অবহেলা প্রকাশ পেয়েছে: রিজভী

ঢাকা, ২২ মে ।। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) স্বাস্থ্যখাতের বরাদ্দেই সরকারের অবহেলা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দলীয় এক ত্রাণ বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রাজধানীর বাড্ডার ৯৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত মহানগর উত্তর সভাপতি এমএ কাইয়ুমের উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়। এসময় মহানগর উত্তর সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক, ৯৭ নং ওয়ার্ডের সভাপতি রাশেদ আলম মনু, সাধারণ সম্পাদক আবদুল কাদের বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেছে। এই যে, আজকে ভয়াবহ বিশ্বব্যাপী মহামারীর কবলে গোটা বাংলাদেশ। এখানে সরকারের অগ্রাধিকার যে খাতকে দেয়া উচিত, সেই খাতকে (স্বাস্থ্যখাত) ৭ নাম্বারে রাখা হয়েছে! গত বছর এই খাতে ১০ হাজার কোটি টাকা ছিলো, এই বছর ১৩ হাজার কোটি টাকার একটু বেশি রাখা হয়েছে। অর্থাৎ এখনো এই স্বাস্থ্যখাতের ব্যাপারে সরকারের কোনো নজর নেই।

পরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে মৎস্যজীবী দলের উদ্যোগে দুঃস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেন রিজভী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ