• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঈদ শুভেচ্ছা জানালেন গেইল-ওয়ার্নাররা

খেলাধুলা ডেস্ক, ২৫ মে ।। এক মাস সিয়াম সাধনার পর এই করোনাকালে ঈদ উদযাপন করছে ইসলাম ধর্মাবলম্বীরা। এতে সলাম ধর্মাবলম্বী ছাড়াও অন্য ধর্মাবলম্বী ক্রিকেটাররাও বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ঈদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। তিনি সংক্ষিপ্ত টুইটে লিখেন, ‘সবাইকে ঈদ মুবারক।’

সাবেক ক্যারিবীয় পেসার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশও জানালেন ঈদের শুভেচ্ছা। ‘ঈদ মোবারক’ লেখা একটি ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এই ক্যারিবীয় কিংবদন্তি। শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামিও।

ইনস্টাগ্রামে ‘ঈদ মুবারক’ লেখা ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। সেই সাথে টুইটারে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঈদ মুবারক। পরিবারের সাথে ঈদ উদযাপন করুন। ঘরে থাকুন। ভালো থাকুন।’

ঈদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়না। তিনি লিখেছেন, ‘এবারের ঈদ সারা বিশ্বের সবার জন্য শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক। সবাইকে ঈদ মুবারাক।’

ঈদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন আফগান লেগস্পিনার রশিদ খান। তার সেই পোস্ট রিটুইট করে ঈদের শুভেচ্ছা জানান অস্ট্রেলীয় ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ