• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন |

দেশে ফের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

সিসি ডেস্ক, ২৯ মে।।  বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ২,৫২৩ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। গতকাল বৃহস্পতিবারের চেয়ে আজ শুক্রবার ৪৯৪ জন বেশি আক্রান্ত হয়েছেন।

গতকাল পর্যন্ত নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ২,০২৯ জন। এর আগের দিন বুধবার ১,৫৪১ জন আর মঙ্গলবার ১,১৬৬ জন এবং গত সোমবার ১,৯৭৫ জন শনাক্ত হয়েছিলেন।

দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। এখন এ ভাইরাসে শনাক্ত ৪২,৮৪৪ জন রোগী রয়েছে।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৪৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১১,৩০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন এবং সুস্থ হয়েছেন ৫৯০ জন। এনিয়ে মোট মারা গেছেন ৫৮২ জন এবং মোট সুস্থ হয়েছেন ৯,০১৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ