• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আজ শনিবার খুলছে মিরপুর স্টেডিয়াম

খেলাধুলা ডেস্ক, ১৮ জুলাই ।। ক্রিকেটারদের ব্যক্তিগত প্রশিক্ষণের জন্য শনিবার থেকে খুলে যাচ্ছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

কয়েকদিন আগে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, ‘শনিবার থেকে ক্রিকেটাররা প্রশিক্ষণ শুরু করতে পারে। আমরা তাদের জন্য নিরাপদ পরিবেশ প্রস্তুত করেছি।’

তিনি আরো বলন, ‘ব্যক্তিগত প্রশিক্ষণে কতজন ক্রিকেটার অংশ নেবে আমরা তা জানার চেষ্টা করছি। এটা পরিকল্পনা সাজাতে কাজে দেবে। এখন থেকে ক্রিকেটাররা শুধু তাদের ফিটনেস নিয়ে কাজ করতে পারবে এবং আমরা সেজন্য সবকিছু প্রস্তুত করেছি।’

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সর্বশেষ ১৬ মার্চ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়। মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এরপর থেকেই ভেন্যুটি পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।

বিসিবি কখন থেকে ঘরোয়া ক্রিকেট শুরু করবে তা অনিশ্চিত। করোনা পরিস্থিতি ভালো হলেই ক্রিকেট শুরুর ব্যাপারে আশাবাদী বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ