• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রিমিয়ার লিগে বর্ষসেরা হলেন ডি ব্রুইন

খেলাধুলা ডেস্ক ।। ২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার হলেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন। এই পুরষ্কারের ডি ব্রুইন ছাড়াও আরও মনোনয়ন পেয়েছিলেন লিভারপুলের জর্ডান হেন্ডারসন, সাদিও মানে, ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড, সাউদাম্পটনের ড্যানি ইংস, বার্নলির গোলরক্ষক নিক পোপ এবং এই মৌসুমে লিগে গোল্ডেন বুট জয়ী লেস্টার সিটি স্ট্রাইকার জেমি ভার্ডি। তবে তাদের সবাইকে পেছনে ঠেলে এই পুরস্কার নিজের করে নিয়েছেন ডি ব্রুইন। বিশেষজ্ঞ প্যানেল এবং সাধারণ ফুটবল সমর্থকদের ভোটের ওপর ভিত্তি করে মৌসুমের সেরা ফুটবলার নির্বাচন করে থাকে প্রিমিয়ার লিগ।

দলকে শিরোপা এনে দিতে না পারলেও ২০১৫ সালে ইতিহাদে আসার পর এবারই সেরা মৌসুম কাটালেন ডি ব্রুইন। এই মৌসুমে প্রিমিয়ার লিগে ২০ অ্যাসিস্ট করে ২০০৩ সালে গড়া থিয়েরি অঁরির রেকর্ড ছুঁয়েছেন তিনি। এছাড়া ১৩ টি গোলও করেছেন এই বেলজিয়ান। আর ডি ব্রুইনের দল ম্যানচেস্টার টানা তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগে মৌসুমে সবচেয়ে বেশি গোল করেছে।

আর প্রিমিয়ার বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন লিভারপুলের ফুল ব্যাক অ্যালেক্সান্ডার-আর্নল্ড। আর অনুমিতভাবেই লিগের বর্ষসেরা ম্যানেজারের পুরস্কার ঘরে তুলেছেন চ্যাম্পিয়ন লিভারপুলের জার্মান ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ