• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনায় আক্রান্ত রোনালদিনহো

খেলাধুলা ডেস্কঃ বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসে প্রতিদিন বিশ্বব্যাপী মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এবার প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড রোনালদিনহো।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে রোনালদিনহো নিজেই জানিয়েছেন করোনা আক্রান্তের খবর। বর্তমানে তিনি ব্রাজিলে সেলফ আইসোলেশনে আছেন।

শনিবার (২৪ অক্টোবর) ব্রাজিলের বেলো হরিজন্তে পৌঁছান তিনি। সে সময় পর্যন্ত রোনালদিনহোর শরীরে করোনাভাইরাসের কোনও উপসর্গ ছিল না। কিন্তু সেখানে পৌঁছানোর পর করোনা পরীক্ষা করালে পজিটিভ ফল আসে তার।

এক ভিডিওবার্তায় রোনালদিনহো জানান, ‘আমি বেলো হরিজন্তে এসেছি। একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছি এখানে। করোনা পরীক্ষা করিয়েছি এখানে। পরীক্ষার পর জানতে পারি, আমি করোনা পজিটিভ।’

করোনা পজিটিভ হলেও উপসর্গ নেই রোলানদিনহোর শরীরে। নিজেকে সুস্থ দাবি করে রোনালদিনহো বলেন, ‘আমি ভালো আছি। কোনো উপসর্গ নেই। কিন্তু যে অনুষ্ঠানের জন্য এসেছিলাম, সেটি এখন করতে পারছি না। তবে শিগগির আমরা এক হব। সবার জন্য ভালোবাসা।’

১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্রাজিলের জার্সি গায়ে ৯৭টি ম্যাচ খেলেছেন রোনালদিনহো। বিশ্বকাপ, কোপা আমেরিকা থেকে শুরু করে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে রোনালদিনহোর। ২০০৫ সালে ব্যালন ডি’অর জয়ের পাশাপাশি দু’বার ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ