• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফিকশ্চার

খেলাধুলা ডেস্ক ।। আগামী ২৪ নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। এই টুর্নামেন্টে অংশ নেবে ৫টি দল। দিনে দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে, প্রতিদিন ম্যাচ হবে না। যেদিন ম্যাচ অনুষ্ঠিত হবে তার পরের দিন বিরতি থাকবে।

টুর্নামেন্টের সব ম্যাচ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। তবে, শুক্রবার প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।

লিগ পর্বে প্রতিটি দলই ৪টি ম্যাচ খেলবে দিনে, চারটি খেলবে রাতে। পাঁচটি দলের মধ্যে লিগ পর্ব শেষে চারটি দল প্লে-অফে খেলবে। একটি দল বাদ পড়বে। প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খেলবে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা দল এলিমিনেটর ম্যাচে খেলবে। এরপর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দল ও এলিমিনেটর ম্যাচের বিজয়ী দল ফাইনালে ওঠার লড়াই মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ