• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

দিনাজপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিসি নিউজ ।। দিনাজপুরে অভিযান চালিয়ে ৩৩০পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার রামডুবি ইউনিয়নের দশমাইল এলাকায় এই অভিযান চালায় র‌্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের অভিযানিক দল।
এ সময় ইয়াবা ছাড়াও একটি মোটর সাইকেল, তিনটি মোবাইল সেট, পাঁচটি সীমকার্ড, তিনটি মেমোরীকার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন একই জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ধনীগ্রাম এলাকার নান্নু মিয়ার ছেলে সোহানুর রহমান(২০) ও দীপনগর এলাকার মোতালেব হোসেনের ছেলে মুন্না ইসলাম(২০)।
র‌্যাব নীলফামারী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক হালিউজ্জামান জানান, গ্রেফতার ব্যক্তিরা চিহিৃত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় সংশ্লিষ্ঠ থানায় মামলা করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ