• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জলঢাকায় প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি। ১১দফা দাবী বাস্তবায়নে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন করেছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা।
রবিবার দুপুরে জলঢাকা উপজেলা শহরের জিরোপয়েন্টে এই কর্মসুচী পালন করেন তারা।
এতে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল হায়দার লেলিন, সাধারণ সম্পাদক হাসানুর হাবীব, সহ-সভাপতি আতাউর রহমান, শিক্ষক শ্যামলী বেগম প্রমুখ।
বক্তারা বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও প্রদান, স্বীকৃতির তারিখ হতে শতভাগ বেতন ভাতা ও সকল সুবিধাদি প্রদান নিশ্চিতকরণ, শতভাগ উপবৃত্তি প্রদান, শিক্ষা কারিকুলাম অনুযায়ী পাঠ্যবই বিতরণ নিশ্চিতকরণসহ ১১ দফা দাবী বাস্তবায়নের দাবী জানান।
এরআগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন শিক্ষক কর্মচাচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ