• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

করোনায় প্রাণ গেল স্বেচ্ছাসেবক লীগ নেতার

সিসি ডেস্ক ।। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন খুলনার এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। তার নাম মালিক সরোয়ার উদ্দিন (৬২)। তিনি খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিলেন।

শনিবার রাত নয়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খুলনা জেলা করোনা চিকিৎসা সমন্বয়কারী মেহেদী নেওয়াজ বলেন, করোনা শনাক্ত হওয়ার পর মালিক সরোয়ার বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মালিক সরোয়ার উদ্দিন স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রূপসা উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়নের বাঁধাল গ্রামের মৃত আত্তাপ উদ্দিন মালিকের ছেলে।

মালিক সরোয়ার উদ্দিন ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতি করতেন। ১৯৯৮ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২০০৩ সালে তিনি জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক হন। ২০০৩ সাল থেকে তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ