• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আকর্ষণীয় প্রাইজমানি

সিসি ডেস্ক ।। ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’ এ চ্যাম্পিয়ন প্রাইজমানি কত? টুর্নামেন্ট শুরুর আগে ও চলাকালে ক্রিকেটারদের ব্যাপক আগ্রহ ছিল চ্যাম্পিয়ন প্রাইজমানি নিয়ে। শুরুতে ইস্যুটি গোপনই রেখেছিল আয়োজকরা। অবশেষে ফাইনালের আগে আকর্ষণীয় প্রাইজমানি ঘোষণা করা হলো।

১৮ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল। মিরপুরে মুখোমুখি হবে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। দলগত কোনও প্রাইজমানি নেই। ক্রিকেটাররা আলাদা আলাদা পুরস্কার পাবেন। যে দলের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হবে সেই দলের প্রত্যেক খেলোয়াড় পাবেন দেড় লাখ টাকা করে। রানার্সআপরা পাবেন ৭৫ হাজার টাকা করে।

এছাড়া টুর্নামেন্টের জন্য আরও কিছু পুরস্কার ঘোষণা করেছে বিসিবি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন সবচেয়ে বেশি অঙ্কের আর্থিক পুরস্কার। ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার ৩ লাখ টাকা। ফাইনালের ম্যাচসেরা পাবেন ১ লাখ টাকা। ফাইনালের আগে ২৩ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার ছিল ৫০ হাজার টাকা।

টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও বোলার পাবেন ২ লাখ টাকা করে। এছাড়া বিশেষ পারফরম্যান্সের জন্য এক লাখ টাকা করে চারটি পুরস্কার দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ