সিসি নিউজ ।। সৈয়দপুর থানা হেফাজতে থাকা আরিফুল ইসলাম (৮) নামে এ শিশুটির পরিচয় এখনও মিলেনি। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের কয়া মিস্ত্রিপাড়ার জনৈক মোস্তফা কামাল শিশুটিকে থানায় হস্তান্তর করে। তিনি লিখিত সাধারন ডায়েরীতে উল্লেখ করেছেন, গত ২৪ ডিসেম্বর থেকে সৈয়দপুর বাইপাস মহাসড়কের সবজি বাজারে শিশুটি অবস্থান করেছিল। শিশুটির নিরাপত্তার স্বার্থে থানা হেফাজতে তিনি প্রদান করেছেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান সিসি নিউজকে জানান, শিশুটি নিজের নাম জানালেও পিতা-মাতার নাম বা ঠিকানা বলতে পারছে না। এক প্রশ্নের জবাবে তিনি জানান, শিশুটির শীত নিবারনের পোষাক ও খাবারের ব্যবস্থা করেছি। অভিভাবক পাওয়া না গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।