• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে সৌরভ

খেলাধুলা ডেস্ক ।। ফের অসুস্থ সৌরভ গাঙ্গুলী। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। ইএম বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছ, মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুধবার দুপুরে ব্যথা বাড়লে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

এর আগে, গত ২ জানুয়ারি শরীরচর্চা করার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান সৌরভ। বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেইসময় প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। তাঁর বুকে দু’টি স্টেন্ট বসানো হয়। তার পর ৭ জানুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান তিনি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ