• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৪৪ বছরের ইতিহাস ভাঙ্গলেন মেয়ার্স

সিসি ডেস্ক ।। ১৪৪ বছরের টেস্ট ইতিহাসে অভিষিক্ত ক্রিকেটার হিসেবে ম্যাচের চতুর্থ ইনিংসে প্রথম ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান কাইল মেয়ার্স। এছাড়া আন্তর্জাতিক টেস্টে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে ডাবল সেঞ্চুরি করার গৌরবও অর্জন করেছেন তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশকে আজ ৩ উইকেটে হারিয়েছে সফররত ওয়েস্ট ইন্ডিজ। অপরাজিত ২১০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন কাইল মেয়ার্স। এই অনন্য কীর্তিতে তিনি হয়ে গেছেন টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে অভিষেকে চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি তুলে নেওয়া প্রথম ব্যাটসম্যান। তার ৩১০ বলের ইনিংসে ছিল ২০টি চার এবং ৭টি ছক্কা।

চতুর্থ ইনিংসে প্রথম অভিষিক্ত ডাবল সেঞ্চুরিয়ান হলেও অভিষেক ম্যাচে ডাবল সেঞ্চুরি করার তালিকায় মেয়ার্সের অবস্থান ছয় নম্বরে।

অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি প্রথম এসেছিল ১১৮ বছর আগে। ১৯০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে ২৮৭ রানের ইনিংস খেলেছিলেন ইংলিশ কিংবদন্তি টিপ ফস্টার। এরপর দীর্ঘ ৬৯ বছরের বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের লরেন্স রো নিউজিল্যান্ডের বিপক্ষে কিংস্টনে খেলেন ২১৪ রানের ইনিংস। ১৯৮৭ সালে শ্রীলঙ্কার ব্রেন্ডন কুরুপ্পু যোগ দেন এই দলে। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ২০১ রানের অপরাজিত ইনিংস। ১৯৯৯ সালে কিউই ক্রিকেটার ম্যাথু সিনক্লেয়ারের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৪ রান করে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়েন। ২০০৩ সালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার জ্যাকুয়েস রুডলফ ডাবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। বাংলাদেশের বিপক্ষে তিনি করেছিলেন ২২২ রান। সেদিন অপরাজিত ছিলেন রুডলফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ