• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন |
শিরোনাম :

ভিক্ষুকের টাকা ছিনতাই!

সিসি নিউজ ডেস্ক ।। ঠাকুরগাঁও পৌর এলাকায় এক ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ওই ভিক্ষুক গোবিন্দনগর মুন্সিরহাট এলাকা মৃত মজির উদ্দিনের স্ত্রী মহেলা বেগম (৭৫ )।

স্থানীয়রা জানান, মহেলা বেগম দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। চুরি বা হারিয়ে যাওয়ার ভয়ে ভিক্ষা করে জমানো টাকা সব সময় তার শাড়ির আঁচলেই বেঁধে রাখতেন তিনি।

মহেলা বেগম বলেন, সারা দিন ভিক্ষা করে বিকেলে মুন্সির হাটে রাস্তার পাশে বসে টাকাগুলো গুনছিলেন। এ সময় দুইজন তরুণ তাকে কিল-ঘুষি মেরে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সেখানে প্রায় ৯ হাজার টাকা ছিল বলে জানান মহেলা বেগম।

টাকা হারানোর কষ্টে হা-হুতাশ করতে থাকেন মহেলা। এ সময় তিনি বলেন, ‘আমি একজন ভিক্ষুক। অনেক কষ্টে খেয়ে না খেয়ে টাকাগুলো জমিয়েছিলাম চিকিৎসা করানোর জন্য। এখন আমি কি করবো। আমার চিকিৎসা কীভাবে হবে। আমি প্রশাসনের সহযোগিতা চাই। এর বিচার চাই।

এ ব্যাপারে সদর থানার  ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, ‘ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।  ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ