• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পানির সমস্যার সমাধান হওয়া উচিত- জাপা

সিসি নিউজ ডেস্ক ।। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জাতীয় পার্টির (জাপা) নেতারা বৈঠক করেছেন। শুক্রবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাপা নেতারা মোদির সঙ্গে বৈঠক করেন।

এসময় জাপা নেতারা ২০১৫ সালে দেয়া মোদির একটি বক্তব্য স্মরণ করিয়ে দেন। মোদি সেসময় বলেছিলেন, পানি, বায়ু এবং পাখির কোনো সীমানা নেই।

জাপা নেতারা মোদিকে বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদী আছে। তিস্তা পানি নিয়ে দীর্ঘদিনের বিরাজমান সমস্যা এখনো রয়ে গেছে। দুই দেশের মানুষের স্বার্থে পানির সমস্যার সমাধান হওয়া উচিত।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু গণমাধ্যমকে জানান, জাপা নেতাদের এই প্রশ্নের উত্তরে মোদি বলেছেন, এ বিষয়ে তাঁরা কাজ করছেন।

উক্ত বৈঠকে জাপা চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জিয়াউদ্দিন বাবলু, এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে নরেন্দ্র মোদী ২৬ মার্চ দু’দিনের সফরে বাংলাদেশে এসেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ