• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পঞ্চমবারেও করোনা পজিটিভ রিজভীর

সিসি নিউজ ডেস্ক ।। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পঞ্চমবারের মতো করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, রুহুল কবির রিজভীর জ্বর নেই, কাশিও কমেছে। তবে অক্সিজেন দিতে হয় মাঝে মাঝে। তিনি এখনো আইসিউতেই আছেন। তার অক্সিজেন লাগছে। তবে তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১ এপ্রিল) হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হয় এবং অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

রফিকুল ইসলাম বলেন, গতকাল বুধবার তার করোনা টেস্ট করা হলে আবারো পজিটিভ রিপোর্ট এসেছে। এর আগে গত ১ এপ্রিল রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেভেল কমে যায়। এরপরই তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেয়া হয়েছে।

‘পরে অক্সিজেন লেভেল আরো কমে যাওয়ায় সাথে সাথে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। তবে রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অনেকটাই ভালো এবং স্থিতিশীল রয়েছে। তাকে এখনো আইসিইউতে রাখা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রিজভী স্বাভাবিক খাবার খাচ্ছেন। অক্সিজেন সাপোর্ট দিয়ে স্যাচুরেশন লেভেল ঠিক রাখা হচ্ছে। তবে শ্বাসকষ্ট নেই।

এদিকে রুহুল কবির রিজভীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে বলে জানিয়েছেন তার সহকারী আরিফুর রহমান তুষার। তিনি জানান, রিজভী আহমেদের অবস্থা ধীরে ধীরে ভালোর দিকে। তার কাশি কমেছে। এখনো আইসিইউতে আছেন। তার অক্সিজেন স্যাচুরেশন ৯৫ শতাংশ ওঠা-নামা করছে। বাকিগুলো অপরিবর্তিত রয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। পরে ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ