• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

লকডাউনে ঋণের কিস্তি আদায় বন্ধের দাবি জানিয়েছে বাসদ

সিসি নিউজ ডেস্ক ।। লকডাউন চলাকালে গ্রাম-শহরের শ্রমজীবীদের কাছ থেকে এনজিও ও মহাজনী ঋণের কিস্তি আদায় বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান সোমবার সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, করোনা মোকাবেলায় অপরিকল্পিত ও প্রস্তুতিহীন লকডাউনে কর্মহীন গ্রাম-শহরের শ্রমজীবী মানুষ এমনিতেই আয় রোজগার হারিয়ে অভাব অনটনে বিপর্যস্ত। এরপর এনজিও এবং মহাজনী ঋণের কিস্তি আদায়ের নামে হয়রানী গ্রামের দিনমজুর, শহরের হকার ও রিকশা চালকসহ দিন আনে দিন খায় মানুষেরা দিশেহরা অবস্থায় পড়েছে। মানুষ জীবন নিয়ে শংকিত হয়ে পড়লেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোন সহযোগিতা দেশবাসী লক্ষ্য করছে না বলে তিনি উল্লেখ করেছেন।

বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, স্বাস্থ্যবিধি মানা ও লকডাউন কার্যকর করতে হলে হতদরিদ্র দিন আনে দিন খায় শ্রমজীবী মানুষদের খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও চিকিৎসা দেওয়ার দাবি আগে থেকেই জানানো হলেও সরকার তা কানে তুলছে না। ফলে লকডাউন বাস্তবে অকার্যকর হয়ে পড়ছে। জীবন এবং জীবিকা দু’টোই রক্ষা করতে অবিলম্বে প্রতি পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী ও নগদ ৫ হাজার টাকা এবং সকল নাগরিককে বিনামূল্যে করোনা টেস্ট, চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়ার দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ