• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন |

করোনা প্রতিরোধে মুখে খাওয়ার ওষুধ আনছে ফাইজার

সিসি নিউজ ডেস্ক ।। করোনাভাইরাস প্রতিরোধে মার্কিন ফার্মাসিউটিক্যাল কম্পানি ফাইজার এবার মুখে খাওয়ার উপযোগী ওষুধ বাজারে আনছে। চলতি বছরের শেষের দিকে ওই ওষুধ বাজারে আসতে পারে বলে সিএনবিসিকে জানিয়েছেন ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা।

ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক যৌথভাবে করোনাভাইরাসের টিকা তৈরি করেছে। এরই মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে এই টিকার প্রয়োগ। করোনার চিকিৎসায় দুটি ‘অ্যান্টি-ভাইরাল’ ওষুধ নিয়েও কাজ করছে ফাইজার। এর মধ্যে একটি মুখে, অন্যটি ইনজেকশনের মাধ্যম গ্রহণের ওষুধ।

আলবার্ট বোরলা বলেন, ক্লিনিক্যাল ট্রায়াল ভালোভাবে চললে এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন পেলে চলতি বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রজুড়ে এটি বিতরণ করা হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মুখে খাওয়ার ওষুধ পরিস্থিতি অনেকটাই বদলে দেবে। নতুন আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে না গিয়ে বাসায় বসেও এই ওষুধ খেতে পারবেন। সূত্র: সিএনবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ